গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বি ৭১ নিউজ টিভি শিক্ষা উৎসব ২০২৬ এর মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার ৩ অক্টোবর সকাল ১০ টা ১০ মিনিটে দিগনগর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১০০ নম্বরের এই মেধা যাচাই পরীক্ষার সময়সীমা ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট।
বি ৭১ নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক মশিউর রহমানের আয়োজনে এবং ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর বাস্তবায়নে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সার্বিক সৌজন্যে ছিলেন টেকেরহাট সিটি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আনিচুর রহমান আনিস

ভাজন্দী সিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সিকদার রাসেল
ইতালি প্রবাসী নাঈমুর রহমান নয়ন এবং সৌদি প্রবাসী ফারুক মীর।
পরীক্ষা শেষে নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করে শীর্ষ মেধা অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয়।
মেধা তালিকায় স্থান পাওয়া সেরা ১০ জন শিক্ষার্থী:
প্রথম স্থান

সিহিস্তা আলম ১০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রাপ্ত নম্বর ৮৭
second স্থান বা দ্বিতীয় স্থান
বর্ষা মণ্ডল
১০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৮৫.৫০
তৃতীয় স্থান
আরিয়া খান ১০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রাপ্ত নম্বর ৬৯

চতুর্থ স্থান
ফারিয়া আঃ টিম ১০৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৫৮
পঞ্চম স্থান
ইওকা বাড়ৈ ১০৯ বিদ্যালয়
প্রাপ্ত নম্বর ৫২

ষষ্ঠ স্থান রুদ্র মণ্ডল ১০৯ নং বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৪৯.৫০

সপ্তম স্থান
জুবায়ের শেখ ১০৭ নং বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৪৬

অষ্টম স্থান
প্রীতম মণ্ডল ১০৬ নং বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৪১
নবম স্থান মানসুরা আক্তার
১৪৬ নং বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৪০
দশম স্থান অর্ঘ মণ্ডল

১০৬ নং বিদ্যালয় প্রাপ্ত নম্বর ৩৯
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি ৭১ নিউজ টিভির উপদেষ্টা অধীর কুমার বিশ্বাস, দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদার,
‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর উপদেষ্টা নাজমুল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
