মাদারীপুরের রাজৈর উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কৃষকের হাতের মুঠোয় দশটি সেবা’ শীর্ষক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও অংশগ্রহণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা মিলনায়তনে সরাসরি উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। এছাড়া জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি সেবাকে আরও সহজ, আধুনিক ও সাধারণ কৃষকদের নাগালের মধ্যে পৌঁছে দিতে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।