1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সাংবাদিক আবু বকরকে হুমকির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় মুকসুদপুর থানার ওসিকে কৃতজ্ঞতা

কৃতজ্ঞতায় আবু বকর
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

সাংবাদিক আবু বকরকে হুমকির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় মুকসুদপুর থানার ওসিকে কৃতজ্ঞতা
সাংবাদিক আবু বকরকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত শহীদ শেখকে গ্রেফতার করায় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
মুকসুদপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি মহোদয় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর দায়িত্বশীল ভূমিকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
টুঙ্গিপাড়া নিউজ, দৈনিক জনতার জমিন, দৈনিক স্পষ্টবাদী ও দৈনিক দেশকাল পত্রিকার পক্ষ থেকে ওসি মহোদয়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি সাংবাদিক আবু বকর। একজন সাংবাদিক হিসেবে আমার নিরাপত্তার বিষয়ে অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর এই সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।
— সাংবাদিক আবু বকর

Please Share This Post in Your Social Media

More News Of This Category