1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

মাদারীপুর র‍্যাব-৮-এর অভিযানে টেকেরহাটে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

আবু বকর স্টাফ রিপোর্টের মাদারীপুর জেলা
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।

জানা গেছে, মাদারীপুর র‍্যাব-৮ ক্যাম্পের কমান্ডার সিপিসি সিনিয়র এসপি কামরুল হাসানের নেতৃত্বে টেকেরহাট বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এফএস অজিতের নেতৃত্বে র‍্যাবের একটি সিভিল টিম ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এলাকায় আসা তিনজনকে আটক করে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিতে সেখানে এসেছিল। তবে তাদের পরিচয়, কী ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category