1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

হবিগঞ্জ নবীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪৮৩ Time View

নবীগঞ্জ উপজেলার দুর্গাপুর উত্তরপাড়া এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় তাদেরকে আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হল, উপজেলার দুর্গাপুর গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে মোঃ রুহুল আমিন (৪২), গন্ধ্যা গ্রামের মোঃ আখলাকুর রহমান চৌধুরীর ছেলে মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ওরফে মোঃ রুহেল চৌধুরী (৪৫) ও মৃত এমরান মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (৪৬) এবং গুমগুমিয়া গ্রামের মোঃ মাসুম মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৩৫)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল। গতকাল তারা উপজেলার দূর্গাপুর উত্তরপাড়ার এলাকার নুরুল হকের টিনের ঘরে জুয়ার আসর বসায়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবির এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category