1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সিলেটে ভুয়া দাঁতের চিকিৎসক আটক, জরিমানা

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৭০ Time View

 

র‌্যাব-৯, সিলেট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সাইদুল ইসলাম (৩৪)। তিনি সিলেট নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা মো. আব্দুল মালেকের ছেলে। সোমবার (১৩ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারণার আশ্রয় নিয়ে স্বীকৃত চিকিৎসক পরিচয়ে সনদ ব্যতিত জনসাধারণকে দাঁতের চিকিৎসাসেবা দেয়ার খবর পেয়ে নগরীর কাজীটুলা এলাকায় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার অ্যান্ড ক্যাপ সেন্টারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিলেট এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার অ্যান্ড ক্যাপ সেন্টারের মালিক পরিচয় প্রদানকারী ব্যক্তি চিকিৎসক হিসেবে দাঁতের চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার উক্ত প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুল ইসলামকে প্রতারণার আশ্রয় নিয়ে স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসেবে প্রতিনিধিত্ব করার চেষ্টা এবং নিবন্ধন ব্যতিত ডেন্টাল চিকিৎসক পরিচয়ে ক্লিনিক পরিচালনা করে সাধারণ মানুষকে হয়রানির অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮(১) এবং ২২(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ভিজিটিং কার্ড, সিল, প্রেসক্রিপশন ফরম ও বিভিন্ন ধরনের দাঁতের মডেল জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category