1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করেছে পুলিশ প্রশাসন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭২৮ Time View

 

গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালন করেছে জেলা পুলিশ প্রশাসন।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন (জয় বাংলা পুকুর পাড়) ৭১ এঁর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম বক্তৃতা রাখেন।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জেলায় অবস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category