বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১১টায় রাজৈরের টেকেরহাট বন্দরে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ–এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনের সদস্য ও তরুণ স্বেচ্ছাসেবী রক্তদাতারা।

র্যালি শেষে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু,

মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের
পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একসময় রক্তের অভাবে বহু মানুষ প্রাণ হারাতো। তবে বর্তমানে তরুণ
সমাজের স্বেচ্ছাসেবী ও মানবিক উদ্যোগের ফলে এই পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তারা রক্তদানের মতো মহৎ কাজে তরুণদের আরও উৎসাহিত করা এবং তাদের পাশে
দাঁড়ানোর আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে তরুণদের আগ্রহ কমে যেতে পারে বলে মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।