1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পাবনা তালা ভেঙে অটোভ্যান চুরি

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫৫০ Time View

 

পাবনার ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত একটি অটোভ্যান চুরি হয়েছে।শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামে এঘটনা ঘটে।অটোভ্যানটির মালিক ওই গ্রামের দরিদ্র সুমন আলী ফকির। ভ্যানচালক সুমন আলী ফকির জানান,শুক্রবার রাতে তার অটোভ্যানটি বাড়ির উঠানে তালা দিয়ে চার্জে রেখে ঘুমোতে যান তারা। রাত তিনটার দিকে তার স্ত্রী সেহেরি খেতে উঠে দেখেন,অটোভ্যানটি সেখানে নেই।চোরেরা তালা ভেঙে গাড়িটি চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশিদুল ইসলাম জানান,’অটোভ্যানটি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category