1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে নাগরপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

আজিজুল হক বাবু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫৭৬ Time View

 

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নিজ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পরবর্তীতে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সম্পাদক এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। নাগরপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে র‌্যালি শেষ হয় এবং জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এ.টি.এম. আনিসুর রহমান বুলবুল, উপজেলা আ’লীগের সম্মানিত সদস্য ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: খুরশিদ আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ চঞ্চল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, উপজেলা আ’লীগের সদস্য আওলাদ হোসেন লিটন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। সেই সাথে বিগত ৭ই মার্চ নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানিত সদস্য তারেক শামস্ খান হিমু’র প্রদত্ত বক্তব্যের কারণে তাকে ও তার পরিবার নিয়ে যে ধরনের কুরচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল তার তীব্র প্রতিবাদ উপস্থাপন করেন এবং তাকে ও তার পরিবার নিয়ে করা মন্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category