1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ঝালকাঠি’তে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের পর হত্যা

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৭৪ Time View

 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের নিজ বসতবাড়ীর পিছনের বাগান থেকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।নিহত মোসাঃ স্মৃতি আক্তার (৩৫) এলাকার মতিউর রহমান মোল্লা’র মেয়ে।
স্থানীয়রা এক নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

নলছিটি থানা পুলিশ জানায় স্থানীয়রা একটি মৃত দেখতে পেয়ে পুলিশকে জানালে এক নারীর উলঙ্গ অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা মহিলাকে ধর্ষণের পর হত্যা করে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল তিনি নলছিটি থানা পুলিশকে রহস্য উদঘাটন ও দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশনা দেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category