1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ঝালকাঠি’তে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৯১ Time View

 

ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার সকালে জেলা কৃষকলীগের আয়োজনে নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির হোসেন আমু( এমপি ) ।

সম্মেলনে সভাপতিত্ব করেন এ্যাড. মোঃ আব্দুল মান্নান রসুল, সভাপতি, জেলা কৃষকলীগ, ঝালকাঠি।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’কে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সম্মেলনের শেষভাগে সাংগঠিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ্যাড. মোঃ আব্দুল মান্নান রসুল কে সভাপতি ও লিয়াকত আলী খান’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক জেলা কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category