1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

কুড়িগ্রামে এসএসসির বদলি পরীক্ষা দিতে এসে সুমন নামে এক যুবক জেল হাজতে

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫১১ Time View

 

কুড়িগ্রামের রাজারহাটে রোববার (৩০এপ্রিল) এসএসসির পরীক্ষায় প্রথমদিনে প্রক্সি দিতে গিয়ে এক পরিক্ষার্থীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটক বদলি পরিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, রোববার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এ- কলেজের পরীক্ষাকেন্দ্রে হরিশ্বর তালুক উচ্চবিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোঃ ইসরাফিল হোসেনের পরিবর্তে সুমন রহমান নামে এক বদলি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরিক্ষার্থীকে সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করেন কক্ষ পরিদর্শক। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ওই পরীক্ষা কেন্দ্র হতে বদলি পরীক্ষার্থী সুমন রহমান(১৮)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।পরে রাজারহাট থানা পুলিশ আটক প্রক্সি পরিক্ষার্থীকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলির পরীক্ষার্থীর নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category