1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

খুলনা হতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নবী মোল্লাকে গ্রেফতার করছে র‌্যাব-৬।

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৮১ Time View

 

ভিকটিম স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। গত ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকালে ভিকটিম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ভিকটিমের বাবার মোবাইল ফোনে কল করে এক ব্যক্তি জানায় ভিকটিম তাদের নিকট আছে এবং ভিকটিমকে ছাড়িয়ে নিতে ১০,০০০/-টাকা মুক্তিপণ দিতে হবে। এ বিষয় কাউকে জানালে বড় ধরণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়। ভিকটিমের পরিবার বিষয়টি র‌্যাবকে জানানোর পরে র‌্যাব অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ নবী মোল্লা ও কবির মোল্লাদেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে কেএমপি খুলনার লবনচরা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ নবী মোল্লাকে যাবজ্জীবন সাজা সহ ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসমী মোঃ নবী মোল্লা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জুন ২০২৩ তারিখ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত অপহরণকারী ১। মোঃ নবী মোল্লা(২৮), থানা-খুলনা সদর, কেএমপি খুলনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category