1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ঝালকাঠিতে ইয়াবাসহ আটক-১

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫৪২ Time View

 

ঝালকাঠি জেলার নলছিটিতে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ব্যাক্তির নাম মো: হাবিবুর রহমান (৪০)।

জানা যায়, বুধবার বিকেল ৪ টায় নলছিটি উপজেলার লক্ষনকাঠি এলাকা থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ‌

মো. হাবিবুর রহমান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা মৃত মোতাহার আলী হাওলাদারের পুত্র। সে পেশায় একজন মাইক্রোবাস চালক বলে জানা গেছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল কাদের জানান, আটককৃত মো. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালানোর আড়ালে মাদকের জড়িত রয়েছে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category