1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় সাবেক ফুটবলারের বসতবাড়ির ৪টি ঘর অগুনে ভুস্মীভূত

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৪৫ Time View

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৪টি ঘর আগুনে পুড়ে ভুস্মীভূত হওয়ার ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, ০৫ জুন দিবাগত রাত আনুমানিক ২.৩০ টায় রুহিয়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেলওয়ের সাবেক কর্মকর্তা মৃত টালিবাবুর ছেলে মোঃ এরশাদুল হকের বসতবাড়ীতে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান শিখা আশে-পাশের ঘরে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন আগুন নিভাতে ছুটে আসে। সাথে সাথে ফায়ার ষ্টেশনে খবর দিলে, আটোয়ারী উপজেলা হতে ফায়ার ব্রিগেডের ১টি ইউনিট এসে অবশিষ্ট আগুন নিভিয়ে ফেলে।

মো: এরশাদুল হকের ঘরে রক্ষিত প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৪টি ঘর আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়। আগুন লাগার কারন বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আটোয়ারী উপজেলা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাইন উদ্দিন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category