1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে- ২ নারী রোহিঙ্গা আটক

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৭২৮ Time View

 

কুড়িগ্রামে দুই নারী রোহিঙ্গা কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে পাসপোর্ট অফিস।
জানা গেছে, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার সময় দুই নারীকে সন্দেহ ভজন হলে কুড়িগ্রাম পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ সদর থালা পুলিশের নিকট সোপর্দ করেছেন। দুই নারী রোহিঙ্গা ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে সৌদি আরবে পাড়ি জমার উদ্দেশ্যে আবেদন করেন। আটককৃতরা হলেন চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১ এর ডি ব্লকের খুরশিদা আক্তার বেবি(১৯) পিতা সৈয়দ আহমেদ অপরজন ২৭ নং ক্যাম্পর ব্লক-৯ এর হাসিনা আক্তার বেবি পিতা- তৈয়ব আলী কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, দুই নারী রোহিঙ্গা রাজিবপুর সদর ইউনিয়নের ব্যাপারী পাড়া বালিয়া মারি গ্রামের ও চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ারচর গ্রামের জৈনক ব্যক্তির নামে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট অফিসে আবেদন করেন। এ সময় তাদের কথাবার্তায় রোহিঙ্গা মনে হয়। পরে তাদের কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার কবির বিকেলে মুঠোফোন জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করেছেন কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ২ রোহিঙ্গা নারীকে জেল হাজতে পাঠানো হয়নি বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category