1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৭২ Time View

ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাধা ঊষা নামক আবাসিক হোটেল থেকে শাহিন আলম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের রামবাবুর দশতলা ভবনের রাধা উষা আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শাহিন সদর উপজেলার তুরকপাতা এলাকার আব্দুল লতিফের ছেলে এবং পেশায় সে ট্রাকের ড্রাইভার ছিল বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category