1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

উলিপুরে একটি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই।

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৭৬৩ Time View

কুড়িগ্রামের উলিপুরে একটি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের রামদাস ধনিরাম তেতুলতলা গ্রামে এ অগ্নিকান্ড ঘটে।
স্থানীয়রা সকাল সাড়ে ৭টার দিকে আগুনের ধোয়া দেখে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক লুৎফর রহমান জানান, আগুনে ৩-৪ লাখ টাকার মালামাল পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়া মালামালগুলো প্রাণ কোম্পানির পটেটো চিপস, সস, বিস্কুট, পানির বোতল, প্রাণ জুনিয়র জুস ইত্যাদি। এই ঘটনার সাথে জড়িত কাউকে সন্দেহ করতে না পেরে উলিপুর থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি সাধারণ ডায়েরি করেছি।

আগুন নিয়ন্ত্রণে আনা উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী জানান, খবর পাওয়া মাত্রই আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি এবং ১ লাখ টাকার পুড়ে যাওয়া মালামাল ও প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category