1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

কুড়িগ্রামে কেজি গাঁজা ও অটোরিক্সা জব্দসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪১০ Time View

কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১২ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় রাজিবপুর থানাধীন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মেইন গেইট এলাকা থেকে চর লাঠিয়ালডাঙ্গা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আকুল মিয়া (৩৫) কে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটো রিকশা জব্দ করে রাজিবপুর থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category