1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জে গাঁজা গাছসহ চাষি আটক

সুরেশ চন্দ্র রায় মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৭৫ Time View

 

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়ার রহমতপুর এলাকা হতে জেলা গোয়েন্দা পুলিশ তাজা গাঁজা গাছসহ এক গাঁজা চাষিকে আটক করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিশটি গাঁজা গাছসহ গাঁজা চাষি আব্দুল লতিফকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, পূর্ব দাশড়ার রহমতপুর এলাকার আব্দুল লতিফ নামে এক ব্যক্তি লোকচক্ষু আড়ালে ভুট্টা খেতের মধ্যে গাজা চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশটি তাজা গাঁজা গাছসহ ওই চাষিকে আটক করে ডিবি পুলিশ তাদের কার্যালয়ে নিয়ে গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মাঠ থেকে নিষিদ্ধ বিশটি গাঁজা গাছ তুলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ বিশ হাজার টাকা। গাঁজা চাষি আব্দুল লতিফের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category