1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

সুরেশ চন্দ্র রায় মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪৭৩ Time View

 

দুর্নীতির মামলায় কোর্টে হাজির না হওয়ায় মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ জানান, পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে ৩টি দুদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রবিবার এই মামলায় পৌর মেয়র আদালতে হাজির না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মেয়রের আইনজীবী এটিএম শাহজাহান জানান, দুদকের মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। মেয়র ব্যক্তিগত বিশেষ কাজে চীনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। আদালতে উপস্থিত না থাকায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন প্রার্থনা করলে তার জামিন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category