1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় গলা কেটে হত্যা কান্ডের মূল আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৯৭ Time View

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত ২২/০৪/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকায় অশোক মন্ডল (৪৫) কে নিজ বাড়ীতে গলা কেটে হত্যা করে। ঘটনার পর থেকেই কোটালীপাড়া থানা পুলিশসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত কাচি উদ্ধার করে। ঘটনার পর পরই আসামী সনাক্ত ও গ্রেপ্তারে কোটালীপাড়া থানার একাধিক টিম কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, পিপিএম -এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলমের তত্ত্বাবধানে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক টিম বুধবার (১ মে) সকাল ৭ টার সময় কোটালীপাড়া থানাধীন লোহারংক গ্রাম থেকে কোটালীপাড়া থানার মামলা নং-২২, তারিখ-২২/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর আসামী রুবেল শেখ (২০) কে পলাতক অবস্থায় গ্রেপ্তার করে। সে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুটাপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুবেল শেখ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে উক্ত আসামীকে ওই দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারিক আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category