1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ফরিদপুরে ধর্ষণ ও ছিনতাইয়ের প্রতিবাদে সাধারণ ছাত্রসমাজের বিক্ষোভ

এস এম জাহিদ ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪১৮ Time View

 

ফরিদপুরে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শহরের রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ শিক্ষার্থী সিফাত, সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারিন, আশরাফুল তাসিনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বর্তমান সময়ে পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনা সমগ্র বাংলাদেশে বেড়ে চলেছে। এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে। সাম্প্রতিক সময়ে কানাইপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে ধর্ষকের ন্যূনতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে বিশেষ করে বিচার ব্যবস্থাকে অত্যন্ত কঠোর হতে হবে। বিচার ব্যবস্থার ফাঁকফোকরের কারণেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি ধর্ষকের পক্ষে যে সকল আইনজীবী কাজ করবে তাদের বিপক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে যেকোন অস্থিতিশীল পরিস্থিতি ও দুর্যোগে সর্বদা ছাত্ররা মাঠে ছিল এবং ভবিষ্যতেও মাঠে থাকবে

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এস এম জাহিদ
০৯/০৩/২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category