1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ভাঙ্গায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী! নিহতের পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

এস এম জাহিদ ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৫৪ Time View

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের আজিজ শিকদারের মেয়ে রিক্তা বেগম(৩০) এর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী। মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। নিহতের স্বামী উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লা সহ তার পরিবারের সদস্যরা মরদেহটি রেখে গা ঢাকা দেয়। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা পুলিশকে জানালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের বোন হাফিজা আক্তার জানান, প্রায় ১২ বছর পূর্বে আমার বোনকে দীঘলকান্দা গ্রামের জাকির মোল্লার সাথে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হয়। তাকে বিভিন্ন সময়ে অত্যাচার,নির্যাতন করে আসছিল জাকির মোল্লা সহ ওই পরিবারের সদস্যরা। এর ধারাবাহিকতায় গত সোমবার সকালে তাকে প্রচন্ড মারধোর করে মুখে বিষ ঢেলে দেয়। এক পর্যায়ে তারা অবস্থা বেগতিক দেখে চুপিসারে সোমবার রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় । রাতেই সে মারা গেলে মরদেহ রেখে সবাই পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে তারা মোবাইল ফোনে জানায় যে,সে বিষপানে আত্মহত্যা করেছে। আজ দুপুরে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পায়। নিহতের বোন মুক্তা বেগম বলেন, নিহতের শরীরের পেটে,মাথায়, হাতে এবং কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।৷ এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের কাউকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category