গোপালগঞ্জে সরকারি সেবায় AI প্রযুক্তির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সরকারি সেবা প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির প্রয়োগ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, জনসেবার মানোন্নয়ন এবং সেবা প্রদান প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সরকারি কাজে AI প্রযুক্তির সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

একই দিনে জেলা ক্রীড়া অফিস, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫ — ২০২৬ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ছে।
উক্ত দুটো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের অভিনন্দন জানান এবং যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই সে গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এ ধরনের উদ্যোগ প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়ন এবং ক্রীড়া সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।