1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এতিম ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের সাথে নিয়ে আইডিইবি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৬১ Time View

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে হরিদাসপুর ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার এতিম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সম্মানিত রোজাদারদেরকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখা।

এসময় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বি এম ইছানুল কবির, সাধারণ সম্পাদক মো.আবদুল হালিম খান সহ হরিদাসপুর ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশু, শিক্ষক-শিক্ষার্থী ও গোপালগঞ্জ আইডিইবি’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category