1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৫৯০ Time View

 

ঝালকাঠির স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা, যুব সংঘ ও পাঠাগার এর প্রয়াত উপদেষ্টা আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাসস্ট্যান্ড মসজিদে আসর নামাজ বাদ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা যুব সংঘ পাঠাগারের সভাপতি রিয়াজ খান অশ্রু বলেন, আমিনুল ইসলাম লিটন তালুকদার এমন একজন মানুষ ছিলেন তিনি সব সময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মৌসুমে ৫ টাকার কেনাকাটা তিনি পাশে ছিলেন পাশাপাশি করোনা মৌসুমে যখন দেশে অক্সিজেন সংকট ছিল তিনি আমাদের সংগঠনে অক্সিজেন সিলিন্ডার দান করেছিলেন। সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনায় আক্রান্ত রোগীদের আমরা বিনামূল্যে সেবা দিয়েছি। পাশাপাশি তিনি সকল মানবিক কাজে আমাদের পাশে ছিলেন। তাকে হারিয়ে আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মু. আল আমিন বাকলাই বিশিষ্ট কবি, বিশিষ্ট ঠিকাদার মনিরুল ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহামুদ , যুবলীগ নেতা ছবির হোসেন, উপদেষ্টা দুবাই আলমগীর,
দোয়া পরিচালনা করে মাঃ শামসুল হক পেশ ইমাম বাসস্টান্ড জামে মসজিদ,
অনুষ্ঠান সঞ্চালনায় রিয়াজ খান, এছাড়া ও স্বপ্নপূরণ সমাজকল্যান সংস্থা যুব সংঘ ও পাঠাগারের সাধারন সম্পাদক রহুল আমিন লস্কর , মিজান,নান্নু সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category