1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগ সভাপতির সাথে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দদের শুভেচ্ছা বিনিময়

আজিজুল হক বাবু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৯ Time View

: টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র নবগঠিত কমিটি’র সাংবাদিকরা,নাগরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি, জাকিরুল ইসলাম উইলিয়াম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (৬ ই ফেব্রুয়ারি) সন্ধার পর নাগরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এর নিজ বাস ভবনে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর সভাপতি এস.এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ শেষে নাগরপুরের কৃতি সন্তান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম কে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর শাখার সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে নাগরপুরের জাকিরুল ইসলাম উইলিয়াম ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আমাদের নতুন কমিটি’কে শুভকামনা জানিয়েছে। তিনি নাগরপুরে সাংবাদিকতার সঠিক চর্চা ও বিকাশ করতে আমাদের ভূমিকা রাখার আহ্বান করেছেন এবং নির্ভয়ে সত্য ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ জানিয়েছেন

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ,সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান সজীব, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক,মোঃ তারিকুল ইসলাম,সম্মানিত সদস্য, রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিফাত মিয়া প্রমুখ।উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১ বছর মেয়াদি জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটে মোট ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট। এতে সভাপতি এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক( বাবু) নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category