1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

মাদারীপুরের-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সী

আবু বকর স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। এ উপলক্ষে কুমার নদীর তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।


এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী।
নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই নদীর পাড়ে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিযোগিতা শুরু হলে দ্রুতগতির নৌকার ছুটে চলা এবং মাঝিদের শারীরিক কসরত দেখতে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামবাংলার সংস্কৃতি ও লোকঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের এই ঐতিহ্যকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দাসহ দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category