1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭০৮ Time View

 

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ঝালকাঠির প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ আগষ্ট রবিবার বিকেল ৫টায় টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংগঠনের সাধারন সম্পাদক শফিুল আজম টুটুলের সঞ্চালনায় মাই টিভি প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলোয়াত শেষে প্রায়ত সাংবাদিকদের স্মৃতি চারন করেন সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস।

সংগঠনের সভাপতি আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ভিস ) মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আহসান কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, গাউছিয়া পত্রিকার সম্পাদক আলোক শাহা, ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নিউজ ২৪ জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিম , আর টিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, সাংবাদিক দিবস তালুকদার, সাংবাদিক মোতালেব হোসেন, সময় টিভির ক‍্যামেরা ম‍্যান মোঃ শামীম, মোহনা টিভির মোঃ রুহুল আমিন রুবেল, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি কামরুল হাসান মুরাদ, অজানা বার্তার ষ্টাফ রিপোর্টার ইমাম বিমান, সাংবাদিক বাবুল মিনা, সাংবাদিক ইব্রাহিম শাকিল, সাংবাদিক খায়রুল, বিজয় টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মাছুম, মাই টিভি প্রতিনিধি সাইদুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি আলামিন তালুকদার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা প্রায়ত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ তাদের পরিবারে পাশে দাড়ানোর জন্য জেলার সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে প্রায়ত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category