1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

রাশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে টেকেরহাটের কৃতী সন্তান লাবিব মাশরাফি

আকাশ আহমেদ সোহেল মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের কৃতী সন্তান লাবিব মাশরাফি বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে রাশিয়ায় অনুষ্ঠিতব্য Open World Astro Olympiad, Russia 2026-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।

লাবিব মাশরাফি খুলনার Military Collegiate School Khulna (MCSK)-এর বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড-২০২৬-এর খুলনা আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় রাউন্ডে চতুর্থ স্থান অর্জন করে সে। পরবর্তীতে ৬ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত জাতীয় ক্যাম্পে তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি গোল্ড মেডেল লাভ করে মাশরাফি। এই কৃতিত্বের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় সে।
শুধু অ্যাস্ট্রো অলিম্পিয়াডেই নয়, পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমেও মাশরাফির রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। সে দুইবারের Best Cadet এবং নিজ শ্রেণির First Boy। বর্তমানে তার প্রি-টেস্ট পরীক্ষা চলমান থাকলেও দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ক্যাম্পে অংশ নিয়ে এমন সাফল্য অর্জন করেছে সে।
লাবিব মাশরাফির বাবা মোঃ আহসানুল ইসলাম মিনা বর্তমানে সরকারি রাজৈর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্তানের পড়াশোনা, মেধা বিকাশ ও স্বপ্নপূরণে বাবা-মা সবসময় তাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।
তিন ভাই-বোনের মধ্যে লাবিব মাশরাফি সবার ছোট। তার বড় বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মেজো বোন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী।


মাশরাফির এই অসাধারণ অর্জনে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। টেকেরহাট তথা রাজৈরের এই মেধাবী সন্তান আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।


রাশিয়ায় অনুষ্ঠিতব্য Open World Astro Olympiad-এ অংশ নিয়ে লাবিব মাশরাফি যেন বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সেজন্য তার পরিবার সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category