1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

গোপালগঞ্জে পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় ও শেষ দিন সম্পন্ন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২১৮ Time View

“বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগ- ২০২৬ এর তৃতীয় ও শেষ দিন সম্পন্ন হয়েছে।


❝সেবার ব্রতে চাকরি ❞ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ জুন) ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগের লক্ষ্যে তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগের ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ৩য় দিনের ইভেন্ট (পুশ-আপ, সিট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র তত্ত্বাবধানে নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ৩য় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আজকের এই যোগ্যতা অর্জন করেছেন। আপনারা সমান একাগ্রতা ও সততার সাথে পরবর্তী ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন। তিনি আরো বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দূর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিদ্বয় গোপালগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন

কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট গোপালগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category