1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ প্রত্যাশী উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

 

সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ, গোপালগঞ্জ এর আয়োজনে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে নির্বাচিত কেন্দ্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) – এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

উক্ত পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, নিয়োগ বোর্ডের অন্যান্য অফিসার এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category