1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মুকসুদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, অবৈধ জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর বাজারে মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) এ অভিযানে এলপিজি বিধিমালা ২০০৪ (ধারা ৬ এর ক/৭৪/৮৯) অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category