1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

কে এম সাইফুররহমান গোপালগ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩ Time View

গোপালগঞ্জ পৌর এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকার (GoB) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং গোপালগঞ্জ পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর যৌথ উদ্যোগে আজ বুধবার (১০ জুন) সকাল ১০ টায় গোপালগঞ্জ পৌর হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) এবং পৌর প্রশাসক ফারিয়া তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন RUTDP (LGED)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান (রজন) এবং গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম।

কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন RUTDP (LGED) ঢাকা -এর সহকারী প্রকৌশলী সাইফুর রহমান (হৃদয়), অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌর প্রকৌশলী মেহেদী হাসান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের কার্যসম্পাদন সহায়ক কমিটির সদস্য, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী।

কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন RUTDP (LGED) ঢাকা-এর সহকারী প্রকৌশলী সাইফুর রহমান (হৃদয়), সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান।

এ সময় গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস,
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুনার রশীদ, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সুদূরপ্রসারী নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই। প্রকল্পটির মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

গুরুত্বপূর্ণ এ কর্মশালায় টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গোপালগঞ্জ পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত প্রদান করেন। এসব মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category