“মেধা- বিজ্ঞান- উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির- এর সভাপতিত্বে নওহাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সহকারী বিদ্যালয় পরিদর্শক নরেশ বিশ্বাস এবং সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক নীহার মণ্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল রোমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ওলামা দলের আহবায়ক মাসুদ রহমান, উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি খান মাহমুদ রাজু, পাচুরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, জসিমন্নেছা স্কুলের প্রধান শিক্ষক অচিন্ত কুমার বিশ্বাস, পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার চক্রবর্তী, সালিনা বক্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ লুলু হোসেন মুন্সি, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান মনস্কতা, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এর মধ্যে বেজড়া ভাটরা জসিমুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেন দ্বিতীয় স্হান অধিকার করেন পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর তৃতীয় স্থান অধিকার করেন মৌলভী আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুকসুদপুরে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।